ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে বাবার চলন্ত ট্রলির ধাক্কায় প্রাণ গেল ছেলের

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে বাবার চলন্ত ট্রলির (ট্রাক্টর) ধাক্কায় প্রাণ হারিয়েছেন মুরসালিন (৩) নামে এক শিশু। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মুরসালিনের বাবা পিন্টু পেশায় একজন ট্রলি (ট্রাক্টর) চালক। পিন্টু প্রতিদিনের মতো কাজ শেষে রাত ৮ টার দিকে ট্রলি (ট্রাক্টর) চালিয়ে বাড়িতে প্রবেশ করছিলেন।

এ সময় বাবার ট্রলির শব্দ শুনে ছুটে বেরিয়ে আসলে সেই ট্রলির চাকার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন ছেলে মুরসালিন। তৎক্ষনাৎ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতলে বাবা পিন্টু আহাজারি করে বলছিলেন, আমি এক হতভাগা বাবা। আমার ট্রলির নিচে চাপা পড়ে আমার ছেলে মারা গেল। এ কষ্ট আমি কোনদিনও ভুলতে পারবো না।

মঙ্গলবার সকালে জানাজা শেষে শিশুটিকে কাজীপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। শিশু মুরসালিনের এমন মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক বলেন, কোন অভিযোগ না থাকায় শিশুটিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে বাবার চলন্ত ট্রলির ধাক্কায় প্রাণ গেল ছেলের

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :