ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুরে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন উপজেলার গন্ডবিল গ্রামের মৃত আলিম আলীর ছেলে।

আহতরা হলেন— উধনপাড়া গ্রামের মশিউর রহমান মূসা হকের ছেলে সুমন হক (৩৫), আট্টিকা গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের মৃত বেলায়েতের ছেলে সুমন আলী (৪৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কুষ্টিয়ার খোকসা থেকে রাজশাহীগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৪৯-৪৫৪৯) উধনপাড়া মসজিদসংলগ্ন এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করার সময় পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় ভ্যানচালক মুক্তার হোসেন, ভ্যানের যাত্রী সুমন হক ও ঝর্ণা বেগম এবং পথচারী সুমন আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মুক্তার হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন সাধু।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুরুজ্জামান শামীম জানান, অপর তিন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :