ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

-পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতা মোঃ মাজিদুল ইসলাম।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ঈদের মাঠে বিএনপি নেতাকর্মীদের উপর প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় মোঃ মাজিদুল ইসলাম (৫২) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কদমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেকচিলান পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

.

বুধবার (২১ মে) সকাল ১০ টার দিকে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

.

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কদমচিলান ইউনিয়নের শেকচিলান পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাজিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

.

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে বলেন, লালপুরে রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে গোলাগুলির ঘটনায় মাজিদুলকে আটক করে বুধবার নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

.

উল্লেখ্য, গত ৩১ মার্চ, ২০২৫ উপজেলার লালপুর রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে বিএনপি কর্মী মোঃ শরিফুল ইসলাম সুজাতসহ ৫ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপি কর্মী বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মোঃ শরিফুল ইসলাম সুজাতের বাবা মোঃ আরজেল আলী বাদি হয়ে লালপুর থানায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :