ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুরে পৃথক ঘটনায় নারী ও সিএনজিচালকের মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় শাবনুর খাতুন (২৭) নামের এক নারী ও আরিফুল ইসলাম (৩৮) নামের এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে ২০২৬) সকালে উপজেলার নাগদহ চংধুপইল গ্রাম থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে মারা যান সিএনজিচালক আরিফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাগদহ চংধুপইল গ্রামের বাসিন্দা মো. ছাদিকুর রহমান বিশ্বাসের মেয়ে শাবনুর খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহতের বাবা জানান, রোববার সকাল আনুমানিক ৯টার দিকে খাবার খেয়ে শাবনুর নিজ কক্ষে যান। পরে সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। দ্রুত তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অন্যদিকে, উপজেলার উত্তর লালপুর এলাকার বাসিন্দা মো. আকবর আলীর ছেলে আরিফুল ইসলাম মাছ চাষের জন্য স্থানীয় শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর লিজ নিয়েছিলেন। রোববার দুপুর আনুমানিক ১টার দিকে তিনি পুকুরে নেমে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তিনি মৃত ছিলেন।

এ ঘটনায় আরিফুল ইসলামের ভাই মো. আসকান আলীর লিখিত আবেদনের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, দুটি ঘটনাকেই অপমৃত্যু হিসেবে ধরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

লালপুরে পৃথক ঘটনায় নারী ও সিএনজিচালকের মৃত্যু

আপডেট টাইম : ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :