ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে পূর্বে ধারণকৃত ভিডিওতে ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মসূচি পালন

রাশিদুল ইসলাম রাশেদঃ

পূর্বে ধারণকৃত ভিডিও প্রকাশ করে নাটোরের লালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শেখ হাসিনা সরকার পতনের দীর্ঘ ৭ মাস পর কোন কর্মসূচি পালন করেছে সংগঠনটির লালপুর উপজেলা শাখা।

সম্প্রতি নাটোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ ইসলামের নেতৃত্বে উপজেলার চর জাজিরা এলাকায় একটি স্থানে রাতের অন্ধকারে এ ভিডিও ধারণ করে তারা।

বিষয়টি নিশ্চিত করে সৌরভ ইসলাম জানান, কিছুদিন আগে ভিডিওটি চর জাজিরা এলাকায় ধারণ করা হয়েছিল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাতে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। সরকার ও প্রশাসন যদি ঠিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। প্রয়োজনে তাদেরকে খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে। ছাত্রলীগ নেতা সৌরভের বাবা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিল। তার বাবার ইন্ধনে সে এগুলো করছে। তারা বাড়িতেই থাকে। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক বলেন, “ভিডিওটি আদ্যো লালপুর এলাকার কি না কিংবা কতদিন আগের তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে যাদের নাম এসেছে তারা এলাকাতে নেই।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

লালপুরে পূর্বে ধারণকৃত ভিডিওতে ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মসূচি পালন

আপডেট টাইম : ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :