ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালামালসহ আটক ৪

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক ও বালু উত্তোলনের বিভিন্ন মালামাল জব্দ করেছে। শুক্রবার (২ মে, ২০২৫) বিকাল ৪ টার দিকে পদ্মা নদীর চরদিয়ার বাহাদুরপুর এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুল কবিরের ভ্রাম্যমান আদালত।

.

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজিজুল কবির সময়ের প্রত্যাশাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪ জনকে আটক, ৩টি ড্রেজার মেশিনের ব্যাটারি ও ২টি বালুভর্তি ট্রলার ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

.

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটকৃতদের মধ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডুমালা গ্রামের রুস্তম খাঁর ছেলে রবিউলকে (৩০) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রবিউলের ভাই রাকিবুল ইসলাম (২২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিদকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে খোকন (৩৫) ও ফিয়াদকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহামুদ্দিন (১৯)কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

.

অফিসে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, আটককৃত চারজন আসামিকে শুক্রবার সন্ধ্যায় নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালামালসহ আটক ৪

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :