ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু

প্রতিকী ছবি।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে সাদিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জোকাদহ গ্রামের সাদ্দাম আলীর মেয়ে ও গৌরীপুর গ্রামের মো. বকুল আলীর নাতনি। বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) বিকেল ৩ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর (তালতলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া তার নানা বকুল আলীর বাড়ি বেড়াতে এসে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে সে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয় লোকজন নদীতে গোসলের সময় পায়ে কিছু অনুভব করলে সাদিয়াকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু সাদিয়াকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :