ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে একটি স্পিডবোটের ভেতর থেকে আজিজুল হক ঝড়ু ওরফে ঝড়ু মাস্তান (৩৫) নামের গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরজাজিরা চরে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজুল হক ঝড়ু বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, বালুমহালকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের সংঘর্ষের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত থেকে ভোরের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা থানার সীমান্তবর্তী হবির চর এলাকায় বালুমহাল নিয়ে বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পেয়ে বিভিন্ন চরাঞ্চল ও নদীতীর এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।

পরে চর জাজিরা এলাকায় পদ্মা নদীর তীরে একটি স্পিডবোটের ভেতর রক্তাক্ত অবস্থায় আজিজুল হক ঝড়ুর মরদেহ পাওয়া যায়। প্রাথমিক সুরতহালে দেখা গেছে, তার বাম চোখের ওপরের অংশে গুলি লেগে মাথার ওপরের অংশ দিয়ে বের হয়ে গেছে।

জানা গেছে, আজিজুল হক ঝড়ু রাজশাহীর চারঘাট উপজেলার একটি বালু উত্তোলন কেন্দ্রে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, খবর পেয়ে লালপুর থানা পুলিশ, ভেড়ামারা থানা পুলিশ ও লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল নদী এলাকায় হওয়ায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সবুজ ও নীল রঙের স্পিডবোট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বালুমহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

আপডেট টাইম : ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :