ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে নিখোঁজ ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে সোহাগ হোসেন সুইট (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ও উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিম এর ছেলে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার পৌর এলাকার দাঁড়পাড়া মাঠের একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহাগ হোসেন সুইটের বাবা আ. রহিম জানান, গত শনিবার তিনি স্ত্রীকে নিয়ে রাজশাহীতে ছিলেন। শনিবার বিকেলে ছেলের সাথে মুঠোফোনে কথা হয়। রবিবার বাড়ি ফিরে জানতে পারেন সুইট রাতে বাড়ি ফিরেনি। পরে সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে সুইটের সন্ধান না পেয়ে সোমবার সকালে লালপুর থানা একটি জিডি করেন তিনি।

পরবর্তীতে সোমবার দুপুরে বিজয়পুর দাঁড়পাড়া মাঠে রাস্তার পাশে একটি স্যান্ডেল পরে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে ছেলের ব্যবহৃত স্যান্ডেল সনাক্ত করেন আ. রহিম। পরে স্থানীয় লোকজন সহ মাঠে খোঁজাখুজি করে একটি পাট ক্ষেতে সুইটের লাশ পড়ে থাকতে দেখেন তারা।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে নিখোঁজ ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :