ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে নিখোঁজ কিশোরের লাশ মিললো খালে

-ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) কৃষি খামারের একটি খাল থেকে নিরব হোসেন (১৩) নামে নিখোঁজ এক কিশোর শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১লা জানুয়ারি, ২০২৬) বিকেল ৩টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের গোবিন্দপুর কৃষি খামারের ৩ নম্বর ব্লকের উত্তর পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নিরব হোসেন উপজেলার রামকৃষ্ণপুর মন্ডলপাড়া গ্রামের নাছির উদ্দিনের (৩৭) ছেলে। সে বালিতিতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গোবিন্দপুর কৃষি খামারের অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, খামারের প্রহরী মো. কামরুল ইসলাম দুপুর ১২টার দিকে উত্তর ব্লকের খালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাকে মুঠোফোনে বিষয়টি জানান। এরপর তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে লালপুর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। অধিকতর তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) বিকেল ৩টার দিকে নিরব বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার সন্ধানে রাতেই মাইকিং করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে নিরবের বাবা লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিরবের দাদা এলাহী মন্ডল আহাজারি করে বলেন, “আমার এ সর্বনাশ কে করল? আমার আদরের নাতিরে এনে দাও। শীতের পোশাক ছাড়াই বিকেলে বের হয়েছিল। ওর মা শীতের পোশাক দিতে গিয়ে খুঁজে পাই নাই। ওই পোশাক আর কে পরবে রে দাদু?”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

লালপুরে নিখোঁজ কিশোরের লাশ মিললো খালে

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :