ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯২ তম (২০২৪-২০২৫) আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে ৯২ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে মিলের ‘কেইন কেরিয়ার’ প্রাঙ্গণে শুক্রবার বিকাল ৪:১৫ টায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো.খবীর উদ্দিন মোল্লা, নাটোর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা হারুনর রশীদ পাপ্পু, আখ চাষি  ও মিল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিল সূত্র জানা গেছে, চলতি আখ মাড়াই মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ উৎপাদন করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন আখ মাড়াই কর্মক্ষমতা নিয়ে ১১৭ কর্ম দিবসে চিনি উৎপাদনের উক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ।
চলতি মৌসুমে চিনি উৎপাদনের জন্য ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে। এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে মিলের ৩১ টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন করলেন শিল্প উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :