ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে নবেসুমি শ্রমিকদের ৭ দফা দাবিতে ফটক সভা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) শ্রমিক-কর্মচারীরা মিলের প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) আয়োজিত এই সভায় তারা সাত দফা দাবির মাধ্যমে দীর্ঘদিনের বকেয়া প্রণোদনা, কর্মপরিবেশ উন্নয়ন এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, পে-কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মতো তাদের ৫% প্রণোদনা এবং ১৫% বিশেষ সুবিধার টাকা এখনও মেলেনি। পাশাপাশি মৌসুমি শ্রমিকদের স্থায়ী পদে অভ্যন্তরীণ সমন্বয়, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের হাজিরা প্রদান, এবং অবসরপ্রাপ্তদের পিএফ ও গ্রাচ্যুইটির টাকা ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধসহ আরও চারটি দাবি তারা তুলেছেন।

মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বলেন, “অতি দ্রুত দাবি পূরণ না হলে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিলের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

শ্রমিকরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়িত না হলে শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক ঘোষিত কর্মসূচি কঠোরভাবে পালন করবেন। পাশাপাশি তারা চিনিশিল্পে দুর্নীতি বন্ধ করার কথাও উল্লেখ করেছেন।

ফটক সভায় সিবিএ সভাপতি (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম অমল সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রমিকরা মনে করেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে কর্মপরিবেশ উন্নত হবে এবং মিলের উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি একই ধরনের দাবিতে তারা ফটক সভা করেছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

লালপুরে নবেসুমি শ্রমিকদের ৭ দফা দাবিতে ফটক সভা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :