ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামের এক শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ‘নিজেরা করি’ নামের একটি ভূমিহীন সংগঠন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় সংগঠনটির নেত্রী সাহারা বেগমের সভাপতিত্বে এবং হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলার আরবাব ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন:

নিজেরা করি সংগঠনের লালপুর-বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম

সংগঠনের কর্মী রিনা মন্ডল

আরবাব ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান

ভূমিহীন নেত্রী লিলি বেগম

বাপ্পি দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, মামলা হওয়ার পরেও তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আলী আকবর আসামিকে গ্রেফতার না করে উল্টো তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এতে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত আসামিকে গ্রেফতারের জোর দাবি জানান।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলছে এবং আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জুন ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশুর মা (৪৩) উপজেলার চন্ডিগাছা গ্রামের মো. তামিম হোসেন (১২) নামের এক কিশোরকে আসামি করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন ওই শিশুকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত তামিম। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসক এবং পরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :