ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, সহিংসতা, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে উপজেলা ছাত্রদল মানববন্ধন করেছে। সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা আব্দুলপুর সরকারি কলেজ এবং গোপালপুর ডিগ্রী পাস ও অর্নাস কলেজ গেটে এ কর্মসূচি পালন করে।

এসময় গোপালপুর ডিগ্রী পাস ও অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট বলেন, বর্তমানে নারীরা কোন স্থানে নিরাপদ নয়। প্রতিনিয়ত ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে। অথচ আমরা এর কোন বিচার দেখতে পাচ্ছি না। ধর্ষকরা আট বছরের শিশুকেও ছাড় দেয়নি। এ সময় তিনি ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে ১ মাসের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, গোপালপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মাফি, গোপালপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সজিবুল ইসলাম অন্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

লালপুরে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

আপডেট টাইম : ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :