ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে দোকানে কিশোর গ্যাংয়ের হামলা, দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

-প্রতীকী ছবি।

নাটোরের লালপুরে দোকানে ভাংচুর চালিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ  ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার লালপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,  উপজেলার নুরুল্লাহপুর গ্রামের ওমরের ছেলে আহি (২১) ও রামকৃষ্ণপুর গ্রামের জমির মন্ডলের ছেলে আশিকুজ্জামান (২৮)।
ব্যবসায়ীরা জানান, বাজারের চাদের হাট কমসমেটিক দোকানের মালিক আহির সঙ্গে কোম্পানির সেলসম্যান মাসুমের (২৮) কথা কাটাকাটি হয়। এর জ্বেরে মাসুম একই গ্রামের মানোয়ার হোসেন নান্টুর ছেলে অপূর্ব ও তার বন্ধু সিয়াম, রায়হানসহ ৫/৬ জনকে ডেকে নিয়ে আসে অতর্কিত ভাবে দোকানে ভাংচুর চালায় এবং চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে জখম করে। পরে অন্যান্য ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান ব্যবসায়ীরা।
এ ব্যাপারে লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

লালপুরে দোকানে কিশোর গ্যাংয়ের হামলা, দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া, (নাটোর) প্রতিনিধি :