ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

রাশিদুল ইসলাম রাশেদঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নাটোরের লালপুরে অনুষ্ঠিত হলো প্রস্তুতিমূলক সভা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এ উৎসব সামাজিক সম্প্রীতিরও প্রতীক। তাই পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগসহ সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে বলেও সভায় উল্লেখ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) এস.এম. রিয়াজুল হাসান, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ হাসান সিদ্দিকী এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. আরজু খাতুন।

সভায় সিদ্ধান্ত হয় দুর্গাপূজা চলাকালে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে এবং উপজেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি করা হবে। এ বছর উপজেলায় ৪১ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

লালপুরে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :