লালপুরে দুটি ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি, দিশেহারা দুই ভাই
নাটোরের লালপুর উপজেলার মমিনপুর গ্রামে একই রাতে দুটি ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর ২০২৪, রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় চোরেরা লালপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আ: জাব্বারের দুই ছেলে, ভ্যান চালক আফাজ সরদার (৫৫) ও আনারুল সরদার (৪৫) এর বাড়ির টিনের গেটের তালা কেটে দুটি অটো ভ্যান চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আফাজ সরদার ও তার ভাই প্রতিদিনের মতো ভ্যান ভাড়ায় চালিয়ে খাওয়া দাওয়া শেষে বাড়ির ভেতরে ভ্যানে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, ভ্যান দুটি আর বাড়িতে নেই। তাদের ধারণা, গভীর রাতে ১টা থেকে ৩টার মধ্যে চোরেরা ভ্যান দুটি চুরি করে নিয়ে গেছে।
বর্তমানে তাদের একমাত্র জীবিকা উপার্জনের মাধ্যম ভ্যান হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এই চুরির ঘটনায় লালপুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, “চুরির ঘটনাটি আমরা শুনেছি। ভ্যান উদ্ধার এবং চোরদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।”

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি 





















