ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে দিবালোকে ভ্যানচালক হত্যার ঘটনায় আটক ২

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে দিনদুপুরে ভ্যানচালক সুকুমারকে গলা কেটে হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার সিরাজিপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে মোঃ জাহিদ হাসান ওরফে জিহাদ (২৭) ও পানসিপাড়া গ্রামের মোঃ শহিদুল্লাহ মন্ডলের ছেলে মোঃ আরিফ হোসেন (৩৪)।

লালপুর থানার প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলার মধুবাড়ী গ্রামের ভ্যানচালক সুকুমারকে (৩০) মাদকের পাওনা টাকা আদায় ও তার ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ফাঁকা মাঠে হত্যা করে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান।

জানা যায়, জিহাদ তার বাড়ির সামনে চা বিক্রয়ের পাশাপাশি ভ্যানচালক সুকুমারের মাধ্যমে মাদক ক্রয় বিক্রয়ের ব্যবসা করত। সেই সূত্রে সুকুমারের থেকে পাওনা টাকা আদায় ও তার ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে গত ১ ফেব্রুয়ারি জিহাদ গোপালপুর বাজার থেকে কৌশলে তাকে চামটিয়া গ্রামের ফাঁকা মাঠে নিয়ে গিয়ে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। এ বিষয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে এবং নিহতের ভাই শ্রী জীবন কুমার গত ২ ফেব্রুয়ারি লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে নাটোর পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে অভিযান শুরু করে।

৩ ফেব্রুয়ারি পুলিশ দক্ষিণ লালপুরের কলোনিপাড়া গ্রাম থেকে ছিনতাই হওয়া ভ্যানটি ব্যাটারিবিহীন ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলের আশেপাশের সিসি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত জিহাদকে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্য থেকে বিক্রি হওয়া চারটি ব্যাটারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঈগল ব্যাটারি হাউজ থেকে উদ্ধার করে এবং মালিক আরিফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, আটককৃত আসামিদের বৃহস্পতিবার পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে দিবালোকে ভ্যানচালক হত্যার ঘটনায় আটক ২

আপডেট টাইম : ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :