ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন শ্রী মায়া রানী (৭৫) নামের এক বৃদ্ধা। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মোঃ পাভেল হোসেন।

নিহত মায়া রানী রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাসুপাড়া গ্রামের মৃত মণীন্দ্রনাথের সহধর্মিণী। তার পরিচয় নিশ্চিত করে নিমপাড়া ইউপি সদস্য আব্দুল আজিজ খতিব জানান, নাতনি জামাইয়ের বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরে আসার উদ্দেশ্যে শুক্রবার সকালে আব্দুলপুর রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন মায়া রানী। এ সময় তার বড় ছেলে মিলন সঙ্গে ছিল।

এ বিষয়ে নিহতের ছেলে শ্রী মিশন কুমার মাস্টার বলেন, মা বড় ভাইয়ের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ট্রেনে করে বাড়ি আসার জন্য আব্দুলপুর স্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় রেল লাইনের পাশে এক বাড়িতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হন তিনি।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ পাভেল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে কাটা পড়েন এক বৃদ্ধা। পরে বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানায় জানানো হয়।

এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :