ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়ে নিহত যুবকের খন্ড বিখন্ড লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার গোপালপুর পৌর এলাকার নারায়ণপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মো. রাজন আলী (২০) উপজেলার নুরুল্লাপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. রাজন আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হলে তার পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না। পরে নারায়ণপুর এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। এ সময় তার চাচাতো ভাই মোঃ রাসেল আলী (২০) তার মৃতদেহ সনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লালপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :