আপডেট টাইম :
০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
১১৯
বার পঠিত
লালপুরে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাশিদুল ইসলাম রাশেদঃ নাটোরের লালপুরে রেলপথে আবারও ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জামিলুর রহমান জানান, নিহতের বয়স আনুমানিক পঞ্চাশের বেশি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। তবে তিনি কোন ট্রেনের ধাক্কায় মারা গেছেন, তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় চা বিক্রেতা শরীফ আলী জানান, সকালে স্টেশন সংলগ্ন এলাকায় হাত-পা বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে তিনি ও এলাকাবাসী পুলিশকে খবর দেন। ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে রেলপথে আবারও ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জামিলুর রহমান জানান, নিহতের বয়স আনুমানিক পঞ্চাশের বেশি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। তবে তিনি কোন ট্রেনের ধাক্কায় মারা গেছেন, তা নিশ্চিত করা যায়নি।
স্থানীয় চা বিক্রেতা শরীফ আলী জানান, সকালে স্টেশন সংলগ্ন এলাকায় হাত-পা বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে তিনি ও এলাকাবাসী পুলিশকে খবর দেন।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।