ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) সকাল ৮ টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন করিমপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সকাল ১১ টার দিকে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে সময়ের প্রত্যাশাকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান।

.

জানা যায়, রবিবার রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টার দিকে আব্দুলপুর স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাত বৃদ্ধ চলন্ত ট্রেনের সামনে চলে আসায় ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন সময়ের প্রত্যাশাকে বলেন, বৃদ্ধ লোকটি চলন্ত ট্রেনের পাশের লাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু ট্রেন আসতে দেখে বুঝতে না পেরে সে চলন্ত ট্রেনের লাইনে চলে আসায় ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। এ সময় ট্রেন চালক তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি।

.

এ বিষয়ে জিআরপি থানার ওসি জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে সকাল ১১ টার দিকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :