ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

ছবি প্রতীকী।

নাটোরের লালপুরে রেল লাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে রশিদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নারায়ণপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম উপজেলার জোতদৈবকি এলাকার মহাসিন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর রেলগেট এলাকায় ট্রেনের লাইন ধরে ওই নারী হেটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
নিহতের দেবর হুনা জানান, রশিদা বেগম গতকাল নর্থ বেঙ্গল সুগার মিলস লি. সংলগ্ন  বিষ্ণপুর ভাগ্নি (ভাইয়ের মেয়ে) সিমার বাড়িতে বেড়াতে যান। রবিবার সকালে তার মামী শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে ভাগ্নি সীমার বাড়ি থেকে রেললাইন ধরে উপজেলার নবীনগর গ্রামে আসছিলেন।
পথিমধ্যে  গোপালপুর পৌরসভার নারায়ণপুর রেলগেটের নিকটে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লালপুরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :