ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ট্রাক পাওয়ারট্রলি ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষ: আহত ২১

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে লাইসেন্স বিহীন ৩ যানবাহন ট্রাক, পাওয়ারট্রলি ও নসিমনের (ইঞ্জিঞ্চালিত ভুটভুটি) ত্রিমুখী সংঘর্ষে ২১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৬ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা উপজেলার মীরগঞ্জ থেকে মাটি বহনকারী একটি ট্রাক লালপুর উপজেলার পাইকপাড়া বাজার সংলগ্ন উধনপাড়া গ্রামে বাঘা থেকে ঈশ্বরদী ইপিজেড গামী একটি নসিমন (ভুটভুটি) গাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা এম.এইচ.কে. ইট ভাটার ইট বহনকারী একটি পাওয়ারট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকের ধাক্কায় নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে নছিমানে থাকা ঈশ্বরদী ইপিজেডের ১৯ জন শ্রমিক আহত হন।

আহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দিন স্ত্রী শরিফা খাতুন (৩৫), সোহাগের স্ত্রী মিনা খাতুন (৩৮), আহাম্মদ পুর গ্রামের গফুরের স্ত্রী জুথি (২৬), গাওপাড়া গ্রামের সুরুজের স্ত্রী মাজেজা (৩০), কলিগ গ্রামের সুকচাদের স্ত্রী জেসমিন (৩৫), মন্টু আলীর ছেলে মাসুম (২২), আফজালের ছেলে হামিম (২০), গাওপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী আখি (২৫), কলিগ গ্রামের মাসুমের স্ত্রী জেসমিন (১৬), নতুন পাড়া গ্রামের তুষারের মেয়ে আশা( ২৫), কলিগ গ্রামের রুকমানের স্ত্রী রোজিনা (৩৭), হায়দারের স্ত্রী হাফিজা (৩৫), চন্ডিপুর গ্রামের সাকিলের স্ত্রী শিল্পী (২৫), চক নারায়ণ পুর গ্রামের রমজেদ আলীর স্ত্রী রেখা (৩০), কলিগ গ্রামের তৌহিদুলের স্ত্রী সেলিনা (২৫), এমরানের স্ত্রী জেসমিন (২২), বাজু বাঘা নতুন পাড়া গ্রামের নাসিরের স্ত্রী রত্না (৩৫), কলিগ গ্রামের নাহারুলের স্ত্রী সালমা (২৮), লালপুর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের সামাদের ছেলে মিঠুন (৩৩)। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেশমা খাতুন জানান, “গুরুতর আহত শিল্পী (২৫), মিনা( ৩৮), হাত পা ভাঙ্গা অবস্থায় গুরুতর আহত জেসমিন (৩৫), নছিমনের গরম পানিতে পড়ে আহত শরিফা (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এছাড়া, লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের পাওয়ারট্রলি ড্রাইভার চান্দু (৩২) ও হেলপার শিমুলকে (২৫) আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, “ঘটনাস্থল থেকে পুলিশ পাওয়ারট্রলি ও ঘাতক ট্রাকটি আটক করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পলাতক ট্রাক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ট্রাক পাওয়ারট্রলি ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষ: আহত ২১

আপডেট টাইম : ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :