ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে জুলাই শহীদ ও মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের স্মরণে বিএনপি’র দোয়া

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে বিএনপি’র কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় জুলাই শহীদ ও ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন বিলমাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম সুলতান মাহমুদ সাঈফী।

শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার বিলমাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন সরদার। জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক বিদ্যুৎতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহেদ উজ্জামান সরকার।

এছাড়া আরও বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আরিফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু, মোঃ ফিরোজ হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম টমি।

এ সময় বক্তারা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সোনালি ফসল হিসেবে আখ্যায়িত করে তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে জুলাই শহীদ ও মাইলস্টোন ট্র‍্যাজেডিতে নিহতদের স্মরণে বিএনপি’র দোয়া

আপডেট টাইম : ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :