ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির ওপর “জয় বাংলা” স্লোগান

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতির ওপর “শেখ হাসিনাতে আস্থা ও জয় বাংলা” স্লোগান লিখেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে কোন এক সময় এসব স্লোগান লেখা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে লালপুর ডিগ্রী কলেজ, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দেয়ালে জুলাই অভ্যুত্থানে আঁকা বিভিন্ন গ্রাফিতি ও স্লোগানের ওপর এসব লিখা দেখতে পান তারা।

গণঅভ্যুত্থানের গ্রাফিতির উপর লেখা এসব স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত ও বিএনপি’র নেতাকর্মী ও স্থানীয়রা।

এ বিষয়ে লালপুর উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল বাকি বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে তারা দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল। জুলাই অভ্যুত্থানে নিহত দেড় হাজার ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায় নাই। এর মধ্যেই ১৭ বছরের অপশাসন ও অন্যায়-অত্যাচারকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এবার তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু এর নিন্দা জানিয়ে বলেন, যারাই এ কাজগুলো করুক না কেন কাজটি ঠিক করেনি। আলোচনা করে দলীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. মাসুদ রানা এমন গর্হিত কাজের প্রতিবাদ জানিয়ে বলেন, বিগত সময়ে বিভিন্ন অন্যায় কুকীর্তি করায় তারা প্রকাশ্যে না এসে উষ্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির ওপর “জয় বাংলা” স্লোগান

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :