ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে জাল পাসপোর্ট তৈরি চক্রের ১ সদস্য গ্রেপ্তার

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে জাল পাসপোর্ট তৈরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। থানা পুলিশ সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠিয়েছে।

আটককৃত আরিফুল ইসলাম (৩৫), উপজেলার গোপালপুর পৌরসভা সংলগ্ন শিবপুর খানপাড়া গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে।

লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৩টার দিকে আরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪টি ইয়াবা ট্যাবলেট ৫টি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট ১১টি জাল সবুজ পাসপোর্ট ৪টি ক্রেডিট কার্ড ৩টি রেজিস্ট্রেশনবিহীন মোবাইল সিম কার্ড বিভিন্ন দেশি-বিদেশি আইডি কার্ড বিসিএস কর্মকর্তার ভুয়া সিল অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জাল পাসপোর্ট তৈরির বিভিন্ন উপকরণসহ তাকে আটক করে যৌথবাহিনী।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোমিনুজ্জামান ‘সময়ের প্রত্যাশা’কে জানান, জাল পাসপোর্ট, পাসপোর্ট তৈরির সরঞ্জাম ও মাদকসহ আরিফুলকে আটক করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাসপোর্ট আইন অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে জাল পাসপোর্ট তৈরি চক্রের ১ সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :