ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে উদযাপিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪।

শনিবার (২ নভেম্বর) সকালে লালপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল সাড়ে দশটায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। স্বাগত বক্তব্য রাখেন লালপুর উপজেলা সমবায় অফিসার আজিজুর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার নাজিমুদ্দিন, রংধনু সঞ্চয় সমবায় সমিতির লাল মোহাম্মদ, নতুন কুঁড়ি বহুমুখী সমবায় সমিতির রফিকুল ইসলাম এবং ওয়ালিয়া শিমুল মহিলা সমবায় সমিতির পক্ষ থেকে শারমিন আক্তার। বক্তারা সমবায় সমিতি গঠন, এর গুরুত্ব এবং চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। এ সময় উপজেলা প্রশাসন সমবায়ীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অঞ্চলের সমবায় সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লালপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত

আপডেট টাইম : ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :