ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহতের মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার উধনপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল (১ ফেব্রুয়ারি) রাত ৮:৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল গফুর (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি উপজেলার উধনপাড়া উত্তর মাঠে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওবায়দুল ইসলাম মন্টু ও আ. লতিফ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মন্টু পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে লতিফ পক্ষের ওপর হামলা চালায়। এতে আব্দুল গফুর (৭০), বিএনপি সমর্থক আ. লতিফ (৭০) এবং গাজিউর রহমান (৫০) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি রাতে মারা যান আব্দুল গফুর।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, “ঘটনার বিষয়ে আগেই মামলা দায়ের করা হয়েছিল এবং নিহতের ব্যাপারেও আমরা অবগত। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহতের মৃত্যু

আপডেট টাইম : ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :