ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে জমি জমা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

রাশিদুল ইসলাম রাশেদঃ

জমি – জমা নিয়ে নাটোরের লালপুরে দুই পক্ষের সংঘর্ষে ৪ মহিলা সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে হাজী জয়নাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

.

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চষুডাঙ্গা গ্রামের এবার উদ্দিনের ছেলে হাজী জয়নাল উদ্দিন শাহ ও একই গ্রামের আজাহার উদ্দিনের ছেলে তসলিম উদ্দিনের মধ্যে ৬ শতাংশ জমির দখল নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনে উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মহিলা সহ উভয় পক্ষের ১০ জন আহত হন।

.

আহতরা হলেন হাজী জয়নাল উদ্দিন পক্ষে এবার উদ্দিনের ছেলে হাজী জয়নাল উদ্দিন (৬০), তয়জাল উদ্দিন (৫৫), কোরবান উদ্দিন (৫০), হাজী জয়নাল উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তয়জাল উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (৪০) ও নাজমুল হোসেনের স্ত্রী শিল্পী (২১)।
তসলিম উদ্দিনের পক্ষে আহত হন আজাহার উদ্দিনের ছেলে তসলিম উদ্দিন শাহ (৫০), তসলিম উদ্দিনের স্ত্রী ফতেজান বেগম (৪৫), আফাজ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৩৬) ও আব্দুলের ছেলে আবু তাহের (৬০) ‌‌।

.

পরে নিজ নিজ স্বজনরা আহতদের উদ্ধার করে দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তন্মধ্যে গুরুতর আহত অবস্থায় হাজী জয়নাল উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে সময়ের প্রত্যাশাকে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন।

.

এ ব্যাপারে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে জমি জমা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

আপডেট টাইম : ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :