ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বিএনপি-জামায়াতের ৩ কর্মী আহত

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখলে বাধা দেওয়ায় জামায়াত-বিএনপির ৩ সমর্থককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা। রবিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার উধনপাড়া উত্তর মাঠে আতাউর রহমানের বাড়ি সংলগ্ন বিলের ধারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উধনপাড়া উত্তর মাঠে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা ও কর্মী ওবায়দুল ইসলাম মন্টু, শামীম, ওয়াদুদ, সাবিনা আক্তার ও বিএনপি সমর্থিত আঃ লতিফ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওবায়দুল ইসলাম মন্টু পক্ষ আঃ লতিফ পক্ষকে মারপিট করে। এতে মৃত তাছের মন্ডলের ছেলে জামায়াত ইসলামের কর্মী আব্দুল গফুর (৭০) ও বিএনপি সমর্থক পিয়র মোল্লার ছেলে আঃ লতিফ (৭০) এবং আ: জলিলের ছেলে গাজিউর রহমান (৫০) মারাত্মক আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে আবদুল গফুরের নাতি লালপুর উপজেলা শিবিরের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক আল আমিন বলেন, তার দাদা গফুর বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং গাজিউরকে ৫ নং ও আবদুল লতিফকে ৩১ নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আবদুল গফুরের ছেলে ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিরুল ইসলাম বলেন, বাবার চিকিৎসার জন্য রাজশাহী যাচ্ছেন। তিনি পরে কথা বলবেন।

এ বিষয়ে ওবায়দুল ইসলাম মন্টু বলেন, “আমি এ বিষয়ে কোনো কিছু জানি না।”

এ ঘটনায় লালপুর থানার (ওসি তদন্ত) পুলিশ পরিদর্শক মমিনুজ্জামান জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বিএনপি-জামায়াতের ৩ কর্মী আহত

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :