ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ছিনতাইয়ের শিকার ভ্যান আরোহী

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে শারমিন আক্তার (৩০) নামে এক ভ্যান আরোহীর পথ রোধ করে স্বর্ণালংকারসহ নগদ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর নতুন মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। শারমিন আক্তার লালপুর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

ভুক্তভোগী শারমিন আক্তার জানান, “আমার স্বামী অসুস্থ হওয়ায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। গতকাল (১ জানুয়ারি) রাত সাড়ে আটটার সময় আমি এবং আমার মেয়ে অনুভা আক্তার (১২) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলাম। ভ্যান নবীনগর নতুন মসজিদ এলাকায় পৌঁছালে দুইজন মোটরসাইকেল আরোহী আমাদের পথ রোধ করে। তারা কাছে থাকা দুইটি স্বর্ণের আংটি, একটি গলার চেইন এবং ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।”

এই ঘটনায় শারমিন আক্তার লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, “ছিনতাইয়ের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ছিনতাইয়ের শিকার ভ্যান আরোহী

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :