ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় প্রধান আসামি আটক

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার হওয়া মো. সোহাগ হোসেন সুইট (২১) নামে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়।

আটক প্রধান আসামি হলেন মো. হাসিবুল ইসলাম সুমন (৩৫)। তিনি উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি রহমপাড়া মহল্লার মো. হারেজ উদ্দিনের ছেলে।

লালপুর থানা সূত্রে জানা যায়, সোমবার উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে চকিদার মোড় এলাকা থেকে সুইটের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহিম বাদি হয়ে মো. হাসিবুল ইসলাম সুমনকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে থানায় রাতেই হত্যা মামলা দায়ের করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. হাসিবুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে সুইট তার বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তখন তিনি গোপালপুর বাজারে ছিলেন বলে জানান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার (২১ জুলাই) বেলা দেড়টার দিকে বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পাশের পাটক্ষেতে সুইটের বাবা তার ছেলের মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মো. সোহাগ হোসেন সুইট উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সমর্থিত বর্তমানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় প্রধান আসামি আটক

আপডেট টাইম : ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :