ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিল অনুসারীরা

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে রুবেল উদ্দিন (৩২) নামে এক ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে তার অনুসারীরা। এ সময় তারা মিছিল করতে করতে থানা থেকে বেরিয়ে যায়। মঙ্গলবার ( ৮ এপ্রিল ২০২৫) বিকাল সাড়ে ৫ টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে। রুবেল উদ্দিন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

.

লালপুর ও বাগাতিপাড়া থানা এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ২০২৪ বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলি বর্ষণের ঘটনায় আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩ টায় বাগাতিপাড়া ও লালপুর থানা পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাকে বাগাতিপাড়া থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় পুলিশ অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ বিষয়ে জানতে ফোন দিলে রিসিভ করেননি লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক।

.

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, লালপুর থানা পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে লালপুর থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়। তাকে পুনরায় গ্রেফতারে অভিযান চলছে।

.

এ বিষয়ে নাটোর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মহিলাসহ কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় রুবেলের বোনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিল অনুসারীরা

আপডেট টাইম : ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :