ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ছাত্রদলের কমিটি গঠনের পরের দিনেই ৩ জনকে অব্যাহতি

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে ছাত্রদলের কমিটি গঠনের পরেরদিন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩ জনকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল। কমিটি নিয়ে বিতর্ক ও সমালোচনা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরমে ভুল ও মিথ্যা তথ্য প্রদান করার কারণে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের অনুমোদনক্রমে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল হোসেন ও সহ-সভাপতি জাহিদ আলী এবং গোপালপুর ডিগ্রী পাশ ও অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম আলীকে ঘোষিত পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সময়ের প্রত্যাশাকে বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ভুল ও মিথ্যা তথ্য প্রদান করায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলকে গতিশীল করার জন্য তথ্য যাচাইয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) লালপুরের তিনটি কলেজ শাখার ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীদের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এবিষয়ে শাকিল বলেন, কলেজের বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিয়েছি কিন্তু ছাত্রলীগের সদস্য ছিলাম না। এটা আমার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র। এছাড়া সিয়াম ও জাহিদকে ফোন দিলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ছাত্রদলের কমিটি গঠনের পরের দিনেই ৩ জনকে অব্যাহতি

আপডেট টাইম : ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :