ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে গোসাঁই আশ্রমে গোলাগুলির ঘটনায় আটক ২

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইয়ের আশ্রমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের উসমান মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪২) ও আজিজুর মন্ডলের ছেলে সাইদুর রহমান (৫০)। রবিবার (১৩ জুলাই) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ২০ মে গোঁসাই আশ্রমে বাগানের আম সংগ্রহকালে আশ্রম চত্বরে আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষন ও ৪টি মোটরসাইকেল ভাংচুর করে কয়েকজন দুর্বৃত্ত। ওই ঘটনায় শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে যৌথবাহিনী উপজেলার নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম ও সাইদুর রহমানকে আটক করে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, গোঁসাই আশ্রমে গোলাগুলির ঘটনায় ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মে, ২০২৫ গোঁসাই আশ্রমে বাগানের আম সংগ্রহকালে আশ্রমের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গোলাগুলি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় বাগানের আম ক্রেতা নাসির হোসেন ১৮ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে এর আগে ২০ মে আব্দুল জব্বার ও ২১ মে মোঃ রুবেল আলী নামের ২ জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছিল পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে গোসাঁই আশ্রমে গোলাগুলির ঘটনায় আটক ২

আপডেট টাইম : ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :