ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে গোলাগুলির ঘটনায় আরো এক যুবলীগ কর্মী গ্রেপ্তার

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ঈদের মাঠে প্রকাশ্যে বিএনপি কর্মীদের ওপর গোলাগুলির ঘটনায় এক যুবলীগ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। একই ঘটনায় উপজেলার কদমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাজিদুল ইসলামকে আটকের একদিন পরে তাকে গ্রেফতার করা হলো।

.

আটককৃত ইমাম হাসান ডাবলু (৩৮) উপজেলার গোপালপুর পৌর যুবলীগের সক্রিয় সদস্য ও গোপালপুর শিবপুর (খানপাড়া) গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তাকেসহ ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান।

.

থানা সূত্রে জানা যায়, বুধবার (২১ মে) দিবাগত রাত ২ টার দিকে গোপালপুর পৌরসভার শিবপুর খানপাড়া গ্রামে ডাবলুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সে হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

.

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, লালপুরে বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে গোলাগুলির ঘটনায় সন্ত্রাস দমন আইনে ইমাম হাসান ডাবলু ও জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি উপজেলার ওয়ালিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাঈম আল আজাদ (৩৭) নামে এক যুবককে আটক করে বৃহস্পতিবার নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

.

এর আগে গত বুধবার (২১ মে) উপজেলার কদমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাজিদুল ইসলামকে আটক করে নাটোর জেল হাজতে পাঠানো হয়।

.

উল্লেখ্য, গত ৩১ মার্চ, ২০২৫ উপজেলার লালপুর রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে বিএনপি কর্মী মো. শরিফুল ইসলাম সুজাতসহ ৫ জন আহত হন।

.

সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপির কর্মী বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী বাদি হয়ে লালপুর ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে গোলাগুলির ঘটনায় আরো এক যুবলীগ কর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :