ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোরের লালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক কেজি শুকনা গাঁজাসহ জহুরুল (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশ ও লালপুর থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল উপজেলার আবদুলপুর বাজারে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চংধুপইল ইউনিয়নের নাগদহ গ্রামের জহুরুল তার বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণ করে রেখেছেন।

সংবাদ পেয়ে নাগদাহ গ্রামে অভিযান চালিয়ে পুলিশ জহুরুলকে আটক করে এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের বিছানার নিচ থেকে নীল রঙের টিস্যু পেপারে জড়ানো এক কেজি শুকনা গাঁজা উদ্ধার করে।

এই ঘটনায় ডিবি পুলিশের এসআই বদিউজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, রবিবার (৩ নভেম্বর) দুপুরে আটক জহুরুলকে পুলিশ স্কটের মাধ্যমে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লালপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :