ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে গরু চোর আটক

-ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত্রি ১:৩০ টার দিকে গরু চুরির সময় এক চোরকে আটক করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবীনগর গ্রামের মোহাম্মদ আজিজের ছেলে হিয়া (২০) এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মীর-কামারি গ্রামের মহসিন আলীর ছেলে মোতালেব (৪০) লালপুর থানার হাবিবপুর গ্রামের নায়েব আলীর ছেলে মোহাম্মদ আব্দুল মান্নানের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।

এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চোর মোতালেবকে ধরে ফেলেন এবং এলাকার লোকজন গণধোলাই দিয়ে আব্দুলপুর পুলিশ ফাঁড়িতে সংবাদ দেন। সংবাদ পেয়ে আব্দুলপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ শামীম হোসেন চোর মোতালেবকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আটকের সময় পুলিশ চোর মোতালেবের নিকট থেকে হাতের একটি চুরি ও একটি মোবাইল উদ্ধার করে।

এ সময় চোর মোতালেব লালপুর থানার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আবু সায়িদের বাড়ি থেকে কানের একটি স্বর্ণের দুল, একটি স্বর্ণের চেইন, হাতের একটি স্বর্ণের চুড়ি ও একটি মোবাইল (Samsung A03S) চুরির কথা স্বীকার করে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান জানান, “এ ঘটনায় লালপুর থানায় একটি চুরি মামলা রজু করে দুপুরে আটক চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

লালপুরে গরু চোর আটক

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :