ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় আড়বাব ইউনিয়নের নওদাপাড়া গ্রামসহ তিনটি খ্রিষ্টানপল্লীতে মহাসমারোহে বড়দিন উদযাপন প্রস্তুতি চলছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে  উপজেলার আরবাব ইউনিয়নের নওদাপাড়া সেন্ট পিটার্স খ্রিস্টান পল্লীতে বড়দিন উপলক্ষে প্রস্তুতি নিতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ফাদার ফ্রান্সিস ডরেন, খ্রিস্টান পল্লীর সভাপতি সুবোধ পাহাড়ি, গির্জার কাটিখিষ্ট পরিচালনাকারী বৃষ্টি পাহাড়ি ও নিপেনসহ পল্লীর বাসিন্দারা।

এই গ্রামে ২২ টি খ্রিস্টান পরিবার ও ২৬ টি সনাতন পরিবারের প্রায় ২ শতাধিক নারী পুরুষ বসবাস করেন। বড়দিন উপলক্ষে এখানে গির্জায় প্রার্থনা প্রীতিভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এছাড়া উপজেলার আড়বাব ইউনিয়নের জোত রামনাথপুর খ্রিস্টান পল্লী ও এবি ইউনিয়নের জপমালার মারিয়া গির্জায় বড়দিনের প্রস্তুতি চলছে।

বড়দিন উপলক্ষে গির্জাগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। আল্পনা করা হয়েছে ধর্মপল্লীর বিভিন্ন বাড়ির দেয়াল ও আঙ্গিনা। খ্রিস্টান পল্লীর প্রতিটি বাড়িতে সাজ সাজ রব পড়েছে। বিভিন্ন বাড়িতে ছোট বড় আকারের তারা তৈরি করে তাতে আলো দিয়ে যীশুখ্রিস্টের আগমনকে তুলে ধরা হয়েছে।

এদিকে খ্রিষ্টান পল্লীতে যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে খ্রিস্টান পল্লীতে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :