ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে খাসপুকুর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

-ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদঃ

ইজারা নেওয়া খাসপুকুর দখলকে ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে নাটোরের লালপুরে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনায় ছয়জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন উপজেলার মোল্লাপাড়া গ্রামের ফেরু প্রামানিকের ছেলে আবুল বাশার (৩৫), রাধাকান্তপুর গ্রামের মৃত আলিম কবিরাজের ছেলে মহাসিন আলী (৫০), মো. জিল্লুর রহমানের ছেলে শামীম হোসেন (২৫), মৃত পলান প্রামানিকের ছেলে আব্দুল গফুর মেম্বার (৭০), মো. সাজদার হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (২২) ও আবু বকরের ছেলে রাজদুল আলী মনসুর মাস্টার (৪৭)।

স্থানীয় সূত্র জানায়, মোল্লাপাড়া গ্রামের মৃত বানেজ মোল্লার ছেলে ও ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি জামাল হোসেন গত ২৩ জুলাই প্রায় ৭০ শতাংশ খাসপুকুর ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। শনিবার দুপুরে একই গ্রামের যুবদল নেতা বিকম সরকার (৪২) তার সহযোগীদের নিয়ে ওই পুকুর দখলের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

জামাল হোসেনের দাবি, বৈধভাবে ইজারা নেওয়া পুকুর জবরদখলের চেষ্টা করায় এই সংঘর্ষের সূত্রপাত। অপরদিকে যুবদল নেতা বিকম বলেন, “গত সতেরো বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা খাসপুকুরটি দখল করে মাছ চাষ করে আসছিল। এখনো পুকুরটি নিয়ে বিরোধ চলছে। আমি মাছ চাষে বাধা দিলে সংঘর্ষ হয়।”

এ বিষয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন বলেন, “ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে উপজেলা বিএনপি’র নেতারা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা চেষ্টা করছেন বলে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

লালপুরে খাসপুকুর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

আপডেট টাইম : ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :