ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে কালীমন্দির পরিদর্শ করলেন ভারতীয় হাই কমিশনার

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
ভারতীয় দূতাবাসের (রাজশাহী) সহকারি হাই কমিশনার মনোজ কুমার নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৩টার দিকে উপজেলার বুধপাড়ায় মন্দিরটি পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শন বইয়ে মনোজ কুমার লেখেন, ‘এটা ছিল খুবই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা যে, মা কালীর আশীর্বাদে ও সৌভাগ্যক্রমে নাটোরের লালপুরে গ্রিনভ্যালি পার্কের নিকট অবস্থিত অত্যন্ত সুন্দর ও আশীর্বাদপূর্ণ কালীমাতা মন্দিরটি পরিদর্শন করতে পেরেছি।’
পরে তিনি শ্রী শ্রী কালীমাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ কমিটি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলীদের খোঁজ খবর নেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্দির কমিটির সহ-সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, ভারতের সহকারি হাই কমিশনার মনোজ কুমার নাটোরের গুরুদাসপুর থেকে ফেরার পথে হঠাৎ করে এই মন্দিরটি পরিদর্শন করেন। এ সময়  তিনি মন্দিরের সার্বিক উন্নতিকল্পে সহযোগিতা করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে মন্দিরের সহ-সভাপতি গনেশ চন্দ্র দাশ, নিরীক্ষণ সম্পাদক আশীষ কুমার সুইট, মন্দির সেবায়েত সনাতন প্রভুসহ সনাতন ধর্মাবলীরা উপস্থিত ছিলেন। এ সময় নাটোর জেলা ও লালপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে কালীমন্দির পরিদর্শ করলেন ভারতীয় হাই কমিশনার

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :