ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুর দুর্বৃত্তদের

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুর উপজেলায় শ্রী শ্রী মহাশ্মশান কালিমন্দিরে দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করেছে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে এ ঘটনায় নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, যৌথবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. আরাফাত হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই ২০২৫) দিবাগত রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের হালুডাঙ্গা কালুপাড়া এলাকার মহাশ্মশান কালিমন্দিরে কালী প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। মন্দিরের পুরোহিত মানিক চন্দ্র বলেন, সোমবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা বাতি জ্বালিয়ে মন্দিরের কেঁচি গেটসহ মন্দিরের প্রবেশপথে তালা লাগিয়ে তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে জানাতে পারেন, মন্দিরের পাশ দিয়ে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় লোহার গেইট লাগানো তালাবদ্ধ মন্দিরের ভেতরে কালী প্রতিমাটিকে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা ধারণা করছেন, কে বা কারা রাতের অন্ধকারে মন্দিরের ভেতরে কালী প্রতিমাটি ভেঙে মেঝেতে ফেলে রেখে গেছে।

মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র মন্ডল বলেন, সন্ধ্যার সময় মন্দিরের পুরোহিত মানিক চন্দ্র সন্ধ্যা বাতি জ্বালিয়ে মন্দিরে তালা লাগিয়ে বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে তার ভাতিজা অর্পণ কুমার সকালে মন্দিরের পাশে দিয়ে গৃহপালিত পশুর জন্য মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় লোহার গেইট লাগানো তালাবদ্ধ মন্দিরের ভিতরে ১০ ফুট উচ্চতার কালী প্রতিমাটিকে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাকেসহ স্থানীয়দের অবহিত করেন। তিনি সহ স্থানীয়রা এসে দেখেন, তালাবদ্ধ মন্দিরের ভিতরে কে বা কারা মাটির তৈরি কালী প্রতিমা ভেঙে মন্দিরের মেঝেতে ফেলে রেখে গেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দির তালাবদ্ধ থাকা অবস্থায় এমন ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, মন্দিরটি মাঠের মধ্যে ও শ্মশান ঘাট সংলগ্ন হওয়ায় সেখানে কোন পাহারাদার থাকেন না। রাতের অন্ধকারে যারা প্রতিমা ভেঙে রেখে গেছে, আমরা ঘটনার সঠিক তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছেন। ঘটনার সাথে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আটক ও আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুর দুর্বৃত্তদের

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :