ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

নাটোরের লালপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর হল মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর  সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ফিরোজ হোসেন, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মঈনুল হক বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। তাদের চাপে আমরা দলীয় কোন প্রোগ্রাম করতে পারি নাই। তারা আমাদের কার্যালয় প্রশাসন দিয়ে বন্ধ করে রাখত। সেই প্রশাসন এখন আমাদের স্বাগত জানায়। এটাই হল ধৈর্যের ফল। অতএব কেউ বিশৃঙ্খলা করবেন না। আমরা যার যার স্থান থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ সামনের নির্বাচনের জন্য প্রস্তুত থাকবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ বিএনপি , যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :