ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুইজনের মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে দিনমজুরের পরিবারের ঘরে একসঙ্গে জন্ম নিল পাঁচ সন্তান। এর মধ্যে দুজন জন্মের পরই মারা গেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেশমা খাতুন (২৩) একসঙ্গে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন। প্রসবের পর রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লালপুরের সাইপাড়া গ্রামে শিশু দুটির দাফন সম্পন্ন হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আসিবের চাচি, স্থানীয় শিক্ষিকা মোসা. হাফিজা খানম।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ারুল আজিম জানান, মা রেশমা সুস্থ থাকলেও নবজাতকেরা দুর্বল। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

এদিকে পাঁচ সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মা ও নবজাতকদের এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন অনেকেই।

আসিব হোসেন সবুজ ঈশ্বরদী মিলিটারি ফার্মে দিনমজুর হিসেবে কাজ করেন। তিনি বলেন, ‘আমার আয় অতি সামান্য। এতগুলো সন্তানের ব্যয়ভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়। তাই সবার কাছে দোয়া চাই এবং সামর্থ্যবানদের কাছে সহযোগিতা কামনা করছি।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

লালপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুইজনের মৃত্যু

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :