ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ঋণের চাপে পড়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ঋণের চাপে পড়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (২ জুন) উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া গ্রামের মোঃ ওজল আলীর ছেলে মোঃ রইজুল ইসলাম (৪২) ও মোছাঃ ফাতেমা বেগম (৩৮) নামের এক দম্পতি তামাক চাষের জন্য বিভিন্ন এনজিও এবং সুদ কারবারি থেকে ৮-১০ লাখ টাকা ঋণ করে। কিন্তু গত ১ মে, ২০২৫ লালপুরে ব্যাপক শিলাবৃষ্টি হলে তার তামাকের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনি তামাক চাষ করে ক্ষতির মুখে পড়েন।

অন্যদিকে উচ্চ সুদে ঋণ নিয়ে ঋণ পরিশোধের চাপ সহ্য করতে না পেরে তামাক পোড়ানোর ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন রইজুল ইসলাম বলে মনে করছেন প্রতিবেশীরা।

এ বিষয়ে নিহতদের ছেলে মোঃ সম্রাট আলী (১৫) জানান, রাতে ৯ টার দিকে খাওয়া-দাওয়া করে সে পাশের ঘরে ঘুমিয়ে পড়ে। তখন তার বাবা বাড়িতে ছিল না। সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে মায়ের ঘরে প্রবেশ করে দেখেন মায়ের মৃতদেহ বিছানায় পড়ে আছে। পরে বাবাকে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে তামাক পোড়ানোর ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

নিহত ফাতেমা বেগমের মা মোছাঃ জরিনা বেগম (৬৫) বলেন, “মেয়ের পরিবারে কখনো কলহের কথা শুনিনি। আমার মেয়ে হার্টের সমস্যায় ভুগছিল। কিন্তু হঠাৎ করে কোথায় থেকে কি হলো বুঝতে পারছিনা।”

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ঋণের চাপে পড়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :