ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে উপজেলা বিএনপির হস্তক্ষেপে বন্ধ হলো স্কুলের জায়গায় ওয়ার্ড বিএনপির কার্যালয় নির্মাণ চেষ্টা

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের ফাঁকা জায়গায় মাটি ফেলে দখল করে আওয়ামী লীগের দলীয় অফিস নির্মাণের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়ে। পরবর্তীতে, স্থানীয় বিএনপির কার্যালয় নির্মাণের জন্য একই জায়গা দখল করার চেষ্টা করলে উপজেলা বিএনপির হস্তক্ষেপে তা বন্ধ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পেছনে বোয়ালিয়াপাড়া বাজারের আড়বাব-রাধাকান্তপুর সড়কের পাশে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি মার্কেট নির্মাণ করেছেন। স্থানীয় ব্যবসায়ীরা মাসিক ভাড়ায় মার্কেটের দোকানগুলো বরাদ্দ নিয়েছেন। তবে কিছু জায়গা এখনও ফাঁকা রয়েছে এবং এই সুযোগে স্থানটি দখল করে আওয়ামী লীগের অফিস নির্মাণের চেষ্টা করা হয়েছিল বিগত সময়ে।

এদিকে, ২০ ডিসেম্বর, স্থানীয় বিএনপির নেতা আব্দুল হামিদ (৫০) তার চা স্টলের পাশের ফাঁকা জায়গায় দলীয় কার্যালয় নির্মাণের চেষ্টা করেন। কিন্তু উপজেলা বিএনপির হস্তক্ষেপে সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে আব্দুল হামিদ জানান, “জায়গাটি আমার চা স্টলের সংলগ্ন, তবে এটি পরিত্যক্ত থাকায় স্থানীয়রা সেখানে প্রস্রাব ও ময়লা ফেলে। এর ফলে দুর্গন্ধে আমার দোকানে বসতে কষ্ট হয়। লোকজন বসার জায়গা না থাকায় পাশেই একটি চালা তুলতে চেয়েছিলাম, কিন্তু বিএনপি সদস্যরা আমার দোকানে বসে থাকায়, কিছু লোক মনে করেছিলেন এটি দলীয় কার্যালয় নির্মাণের উদ্যোগ। দলের সুনাম ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়েছি।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, “বিদ্যালয়ের জায়গায় দলীয় কার্যালয় নির্মাণের অনুমতি নেই। আব্দুল হামিদ বিএনপির কোনো পদে নেই। সে একটি ছোট ঘর নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু দলের সুনাম ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় তাকে তা বন্ধ করতে বলা হয়েছে।”

বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার জানান, “আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বিএনপির অফিস নির্মাণের জন্য মাটি ফেলে জায়গা উঁচু করছিলেন। বিষয়টি জানিয়ে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তৎক্ষণাৎ জানাই।”

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে এবং স্থাপনাটি সরিয়ে ফেলা হয়েছে।”

এদিকে, স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “অতীতে স্কুলের জায়গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণের কোনো উদ্যোগ ছিল না।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে উপজেলা বিএনপির হস্তক্ষেপে বন্ধ হলো স্কুলের জায়গায় ওয়ার্ড বিএনপির কার্যালয় নির্মাণ চেষ্টা

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :