ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে তসলিম সরদারের ছেলে মো. সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), মৃত বেলাল হোসেনের ছেলে মো. মোতাকাব্বির (২০) এবং মৃত ঈছার প্রামানিকের ছেলে মো. টুটুল প্রামানিক (৫০)।

পুলিশ জানায়, সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় একটি টিনশেড বাড়ি থেকে ৯৯টি ইয়াবা ট্যাবলেট ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইলগুলো ব্যবহার করে অভিযুক্তরা বিভিন্ন ক্লোন অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, অভিযুক্তরা একাধিক মোবাইলে নারীদের অশ্লীল ভিডিও সংরক্ষণ করে রাখত। পরে অন্য একটি মোবাইলের পেছনের ক্যামেরায় সেই ভিডিও প্রদর্শন করে কণ্ঠ পরিবর্তনকারী হেডফোন ব্যবহার করে মেয়েলি কণ্ঠের ছদ্মবেশ ধারণ করত। এভাবে দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তির সঙ্গে নারীর পরিচয়ে সম্পর্ক স্থাপন করে অর্থ হাতিয়ে নিত তারা।

এ ছাড়া কথোপকথনের সময় বিভিন্ন ক্লোন অ্যাপ ব্যবহার করে ভুক্তভোগীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিত চক্রটি। পরে তাদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত তারা।

দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধভাবে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানান ওসি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার সুরক্ষা আইনের পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মাদক ও সাইবার অপরাধ দমনে লালপুর থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :