ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ইভটিজিংয়ের অভিযোগে আটক ২

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ইভটিজিংয়ের বিরুদ্ধে মামলা করায় এক শিক্ষার্থীর পিতার মাথায় আঘাত করে ফাটানোর অভিযোগ উঠেছে মো. শুভ ইসলাম (২০) নামে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে শালেশ্বর গ্রামের মো. রুবেল আলীর ছেলে মো. শুভ ইসলামকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের শালেশ্বর গ্রামের মৃত কপি শাহের ছেলে মো. মসলেম উদ্দিন (৪২) ও তার ছেলে মো. রিয়াদ হোসেন (২২)।

এজাহার সূত্রে ও ছাত্রীর মা (৩৭) জানান, উপজেলার শালেশ্বর গ্রামের মো. রুবেল আলীর ছেলে মো. শুভ ইসলাম (২০) গত ৬ মাস ধরে ওই শিক্ষার্থীকে (১৫) বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। এতে চার মাস যাবত তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) নাটোর কোর্টে মামলা করলে ক্ষিপ্ত হয়ে শুভ আমাদেরকে হুমকি দিতে থাকে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে মেয়ের বাবা (৪০) তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ ও তার লোকজন ধারালো লোহার হাসুয়া, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে পথরোধ করে। তখন পথরোধের কারণ জিজ্ঞেস করলে অশ্লীল ভাষায় তারা গালিগালাজ করতে থাকে। বাকবিতন্ডার একপর্যায়ে হাসুয়ার কোপে মাথার সামনে কপালে কাটা রক্তাক্ত জখম হন। হৈচৈ শুনে তিনি দোকানের সামনে মেয়েটির মা গিয়ে নিষেধ করলে এলোপাথারীভাবে মারপিট করে তাদের সমস্ত শরীরে ছিলাফোলা, কালোশিয়া ও থ্যাতলানো জখম করে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. সুরুজ্জামান শামীম বলেন, রোগীর মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের অস্টম শ্রেণির ওই শিক্ষার্থীর অনুপস্থিত থাকা ও ইভটিজিংয়ের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ বিষয়ে তিনি অবহিত নন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মেয়েটির মা মোসা. সাইমা বেগম বাদি হয়ে শালেশ্বর গ্রামের মো. রুবেল আলীর ছেলে মো. শুভ ইসলামকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। শুক্রবার ওই মামলার এজাহার নামীয় দুইজনসহ ওয়ারেন্টভুক্ত কেশবপুর গ্রামের মো. আজিজুল মোল্লার ছেলে মো. সাগর আলী (২৮) ও ফুলবাড়ি গ্রামের মো. রাশেদুল ইসলামের ছেলে মো. জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

লালপুরে ইভটিজিংয়ের অভিযোগে আটক ২

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :