ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ইট ভাটায় সাক্ষাৎকার দেওয়ার সময় শিক্ষককে হেনস্থা করলেন যুবলীগ নেতা

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর বিরুদ্ধে এশিয়ান টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় স্থানীয় যুবলীগ নেতা আনিসুর রহমান বাচ্চু এক মাদ্রাসা শিক্ষককে হেনস্থা করেছেন।

ঘটনাটি ঘটে ৩০ ডিসেম্বর, সোমবার বিকালে, লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুরে অবস্থিত বিএসবি ইট ভাটায়। ওই সময় ডাঙ্গাপাড়া দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক আহমেদ মুন্না আনসারি, যিনি একজন শিক্ষকও, ইট ভাটায় কাঠ পোড়ানোর কারণে পরিবেশ দূষণের বিষয়টি তুলে ধরে এশিয়ান টিভির সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিচ্ছিলেন।

আনসারি তার সাক্ষাৎকারে বলেন, “এত বড় কালো ধোঁয়া বের হচ্ছে যে, আশেপাশের সবজি বাগান, ধানের ফসল, লিচু এবং আম বাগান সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইট ভাটার মালিকের কাছে লাইসেন্স এবং ছাড়পত্রও নেই।”

এই সাক্ষাৎকার চলাকালীন সময়ে, ইট ভাটার মালিক এবং যুবলীগ নেতা আনিসুর রহমান বাচ্চু হঠাৎ করে শিক্ষকের ওপর আক্রমণ করে এবং তাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি ফারুক জানান, “সাক্ষাৎকার চলাকালীন সময়ে বাচ্চু এসে শিক্ষক আনসারিকে টেনে নিয়ে যেতে শুরু করেন। আমি বাধা দিলে, তিনি আমাকে সেখান থেকে চলে যেতে বলেন।”

এ বিষয়ে লাঞ্ছিত শিক্ষক আহমেদ মুন্না আনসারি বলেন, “আমি ভাটার পাশ দিয়ে জমিতে যাচ্ছিলাম। সেখানে কাঠ পোড়ানোর বিষয়ে কথা বলতে গিয়ে আমি যখন সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলাম, তখন হঠাৎ করে বাচ্চু আমাকে ধাক্কা দেয় এবং অপমানজনক ভাষায় আমাকে টেনে নিয়ে যেতে থাকে। আমি প্রশাসনের সাহায্য চাইতে চাইলে সে আমাকে ছেড়ে দেয় এবং স্থানীয় বিএনপি নেতা বুদু এসে আমাকে বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করেন।”

এ ঘটনার পর শিক্ষক আনসারি জানান যে, তিনি দ্রুত লালপুর থানায় একটি মামলা দায়ের করবেন।

অপরদিকে, ভাটা মালিক আনিসুর রহমান বাচ্চুকে ফোন করে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। একইভাবে, বিএনপি নেতা বুদুকে ফোন দিলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ইট ভাটায় সাক্ষাৎকার দেওয়ার সময় শিক্ষককে হেনস্থা করলেন যুবলীগ নেতা

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :